1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ২৯৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ২৯৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ

রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৯৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গত ৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে ইউসুফপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট উপজেলার মুক্তারপুর ক্যাডেট কলেজের পেছনের একটি আমবাগানে অভিযান চালায়। সেখানে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে বলে তথ্য পাওয়া যায়।
অভিযানকালে ঘটনাস্থলে কোনো ব্যক্তি বা মাদক কারবারিকে পাওয়া যায়নি। পরে তল্লাশির একপর্যায়ে আমবাগানে পড়ে থাকা একটি ব্যাগ থেকে মালিকবিহীন ২৯৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD