1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ‘ঈদ পুনর্মিলনী’র নামে নৃত্য আয়োজন: সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বহিষ্কার

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপি আয়োজিত একটি অনুষ্ঠানে দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

 

জানা গেছে, সম্প্রতি সোনামুখী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন ওই অনুষ্ঠানে নৃত্য পরিবেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

 

অভিযোগ উঠেছে, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীর মতো শোকাবহ দিনে এমন আয়োজন দলীয় ভাবমূর্তি ও সাংগঠনিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

 

এ ঘটনায় জেলা বিএনপি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাংগঠনিক তদন্ত শেষে সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলীয় নীতিমালা, শৃঙ্খলা এবং সাংগঠনিক মূল্যবোধ পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা দেশে যখন দোয়া, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছিল, তখন সোনামুখী ইউনিয়নে আয়োজিত এই অনুষ্ঠান নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে জেলা বিএনপি কঠোর সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক বার্তা স্পষ্ট করতেই জেলা বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, দলীয় আদর্শ ও শৃঙ্খলার প্রশ্নে ভবিষ্যতেও কোনো ধরনের ব্যত্যয় বরদাশত করা হবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD