1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

জয়পুরহাট-পাঁচবিবি সড়কে গাছ উপড়ে চলাচল বন্ধ, অপসারণে ফায়ার সার্ভিস

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

​জয়পুরহাটের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে জয়পুরহাট-পাঁচবিবি আঞ্চলিক সড়কের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বিশাল গাছ ভেঙে রাস্তার ওপর পড়েছে। এতে সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ রয়েছে।

​শনিবার (২৩ মে) রাতে কালবৈশাখী ঝড় শুরু হলে এই গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটে। ঘটনার পরপরই সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকে পড়ে যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েন।

​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা করাত দিয়ে গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন।

​শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলমান রয়েছে এবং দ্রুতই সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD