1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

ধামইরহাটে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার হাফেজ গ্রেফতার।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর ধামইরহাটে ১০ বছর বয়সের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার আরবি শিক্ষক হাফেজ মমিনুল হককে (২৬) গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান।

 

মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার ইসবপুর ইউনিয়নের বাদাল উলুম আশরাফিয়া থানবিয়া কওমি হাফিজিয়া মাদরাসয় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদাল উলুম আশরাফিয়া থানবিয়া কওমি হাফিজিয়া মাদরাসার সভাপতি নূরন্নবী হোসেন বৃহস্পতিবার বিকেলে বাদি হয়ে ধামইরহাট ধানায় একটি মামলা দায়ের করেন।

 

শিক্ষকের বিচার চেয়ে ভুক্তভোগীর মা খাতিজা বলেন, ছেলেকে কোরআনের হাফেজ বানানোর জন্য মাদরাসায় ভর্তি করেছিলাম। আজ সকালে জানতে পারি মাদরাসার শিক্ষক ছেলের সঙ্গে খারাপ কাজ করেছে। একজন হুজুর কি করে এমন খারাপ কাজ করতে পারে। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এ কারণে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।

 

এবিষয়ে মাদরাসার সভাপতি নূরন্নবী বলেন, বাদাল উলুম আশরাফিয়া থানবিয়া কওমি হাফিজিয়া মাদরাসার বোর্ডিংয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে কোরআনের হাফেজের জন্য পড়াশোনা করাচ্ছিলেন তাঁর পরিবার। গত মঙ্গলবার রাতে ওই শিক্ষক তার শোবার কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে।

 

নূরন্নবী আরও জানান, ঘটনার পরের দিন বুধবার বলাৎকারের বিষয়টি সহপাঠীদের জানালে, সহপাঠীরা পরিবারের কাছে শিক্ষকের বিরুদ্ধে এবিষয়ে অভিযোগ করে। এরপর বিষয়টি জানাজানি হলে মাদরাসা কমিটির অন্যান্য সদস্যদের সহযোগিতায় স্থানীয়রা হাফেজ মমিনুল হককে বৃহস্পতিবার সকালে আটক করে পুলিশকে খবর দেয়।

 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে শিক্ষার্থী বলাৎকারের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর ভুক্তভোগী ওই শিক্ষার্থী ও শিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে ধর্ষণ মামলা দায়েরের মাধ্যমে ওই শিক্ষককে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD