1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

রাজশাহীতে আরএমপির পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো:

 

 

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) ও রাজপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে মো. রতন ওরফে বাবু (৪০) এবং বসুয়া অচিনতলা এলাকার মৃত মহাসিন আলীর ছেলে মো. শাহিন আলী (৩৫)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে চন্ডিপুর প্রেসক্লাব মোড় এলাকায় অভিযান চালিয়ে রতনকে আটক করা হয়। পরে রাত প্রায় ১১টার দিকে বসুয়া অচিনতলা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে শাহিন আলীকে গ্রেপ্তার করা হয়।

 

আটকের পর তাদের দেহ তল্লাশি করে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত অ্যালুমিনিয়াম ফয়েল পেপার এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রতনের বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বের তিনটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

 

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD