1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

বাগমারায় চুরি হওয়া ১৪ বৈদ্যুতিক মিটার উদ্ধার, গ্রেপ্তার ১। 

  • প্রকাশিতঃ শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬৪ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

 

 

রাজশাহীর বাগমারা থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে মো. রাশিদ হাসান (২৪)।

 

 

পুলিশ জানায়, গত ৮ মে রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

তদন্তে জানা যায়, রাশিদ হাসান দীর্ঘদিন ধরে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরিকল্পিতভাবে ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি করতেন। পরে সেগুলো ঘটনাস্থলের আশপাশের ঝোপঝাড়ে লুকিয়ে রেখে মিটার মালিকদের উদ্দেশ্যে মোবাইল নম্বর সংবলিত চিরকুট রেখে যেতেন। পরবর্তীতে যোগাযোগ করে প্রতি মিটারের বিপরীতে সাত হাজার টাকা দাবি করতেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাওয়ার পর মিটারগুলোর অবস্থান জানিয়ে দিতেন বলে জানিয়েছে পুলিশ।

 

 

এ ঘটনায় মো. মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে বাগমারা থানায় পেনাল কোডের ৪৫৪/৩৭৯/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় মামলা দায়ের করেন।

 

 

মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃত রাশিদ হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD