1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও সিরাপ জব্দ। 

  • প্রকাশিতঃ শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬৬ বার পঠিত

 

রাজশাহী প্রতিনিধিঃ

 

 

রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে।

 

এর অংশ হিসেবে গত ৬ মে রাত প্রায় ১১টার দিকে খানপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার খানপুর মধ্যপাড়াচর এলাকায় অভিযান চালায়। এ সময় ঝাউ বনের ভেতরে সন্দেহজনক লোকজনের চলাচল টের পেয়ে বিজিবি সদস্যরা এগিয়ে গেলে মাদক ব্যবসায়ীরা দুইটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে ৭৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদ কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

অন্যদিকে, ৭ মে রাত সাড়ে ১২টার দিকে ইউসুফপুর বিওপির টহল দল চারঘাট থানার টাংগন আমবাগান এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অবস্থান নেয়। দীর্ঘক্ষণ ওৎ পেতে থাকার পর এক ব্যক্তিকে ওই এলাকায় আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ৫২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপ চারঘাট মডেল থানায় জমা করা হয়েছে।

 

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD