1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিশাল সমাবেশ র‍্যালি সম্পন্ন 

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৮২ বার পঠিত

 

সালমা আক্তার ঢাকাঃ

 

 

জাতীয় গণমাধ্যম সপ্তাহ (১-৭ মে) উদযাপন উপলক্ষে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও অধিকার রক্ষায় ১৪ দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। সপ্তাহের শেষ দিনে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সাংবাদিকদের অধিকার এবং প্রাপ্য কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। গত ৫৫ বছরে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার বদলে তাদের বঞ্চিত করা হয়েছে।”

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ও অতিথিরা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করলেও তাদের জীবনমান উন্নয়নে কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নেয়নি। উল্টো অনেক ক্ষেত্রে সাংবাদিকদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে সাংবাদিকদের জন্য ‘সুরক্ষা আইন’ প্রণয়ন এবং পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত গেজেট আকারে প্রকাশের দাবি জানান।

 

সমাবেশে বক্তারা তথ্যমন্ত্রীর সাম্প্রতিক কিছু উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “তথ্যমন্ত্রীকে শুধু মুষ্টিমেয় কিছু কুলীন সাংবাদিকের কথা শুনলে চলবে না। ৬৩ জেলার মফস্বল সাংবাদিকদের বাস্তব সমস্যাগুলো শুনতে হবে এবং তাদের দীর্ঘদিনের দাবিগুলো পূরণ করতে হবে।”

 

সমাবেশ থেকে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:

 

জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।

 

পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে আইডি নম্বর প্রদান ও নিয়োগ নীতিমালা তৈরি।

 

সাংবাদিক নির্যাতন বন্ধে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন।

 

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন এবং প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা।

 

জেলা ও উপজেলা প্রতিনিধিদের সরকারি ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করা।

 

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ওমর ফারুক জালাল, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধরসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও বিএমএসএফ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেনসহ সারা দেশ থেকে আসা সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

 

সমাবেশ শেষে একটি বিশাল শোভাযাত্রা জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রমনা পার্কে গিয়ে শেষ হয়। সারাদেশ থেকে আগত সংবাদকর্মীরা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD