1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান।    

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

মোঃ মাসউদ রহমান সৌরভ রুয়েট প্রতিনিধি:

 

 

 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপাচার্যের দপ্তরে পৌছালে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। উপাচার্যকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকেও একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

 

 

এসময় উপস্থিত ছিলেন রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালকবৃন্দ সহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিনিধিবৃন্দ।

 

 

আলাপকালে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD