1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

আদমদীঘিতে ছাগল চুরি করে পালানোর সময় গ্রেফতার -২।  

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি:

 

 

 

বগুড়ার আদমদীঘিতে দিনের বেলা প্রবাসীর স্ত্রীর ছাগল চুরি করে পালানোর সময় জনতা দুই ছাগল চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন।

 

 

(২৭ এপ্রিল সোমবার ) বিকেলে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম-চাঁপাপুর সড়কের তারতা করিরডারা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, বগুড়া সদরের নামুজা ভান্ডারিপাড়া এলাকার জাহাঙ্গীর প্রামানিকের ছেলে হৃদয় প্রামানিক (২২) ও একই এলাকার তসলিম উদ্দিনের ছেলে মোস্তাফিজার রহমান (২৮)।

 

 

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার তারতা গ্রামের প্রবাসী সাহিদুল ইসলামের স্ত্রী গত সোমবার বেলা সাড়ে ১১ টায় দিকে উপজেলার কুন্দগ্রাম ছাতুয়া পূর্বসিংড়া রাস্তার পাশে বাড়ির সামনে খলিয়ানে তার পালিত কালো রংয়ের একটি ছাগল ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন।

 

 

বিকেল সাড়ে ৪ টার দিকে আকটকৃত দুই যুবক বেঁধে রাখা ছাগলটি কৌশলে বাঁধন খুলে তাদের সিএনজিতে তুলে চুরি করে আদমদীঘির কুন্দগ্রাম বাজারের দিকে পালায়। এসময় প্রবাসীর স্ত্রীর প্রতিবেশি ভাতিজা জিহাদ হোসেন টের পেয়ে চিৎকার করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে কুন্দগ্রাম-চাঁপাপুর সড়কের তারতা করিরডারা নামক স্থানে ছাগলসহ হৃদয় প্রামানিক ও মোস্তাফিজার রহমানকে আটক করে।

 

 

পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনসহ তাদের ব্যবহৃত সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসেন।

 

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি ) মো,কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় রাতে ছাগলের মালিক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

 

 

সেই মামলায়  মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD