1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

গোদাগাড়ীতে অবৈধভাবে মজুতকৃত ৫৭২ লিটার জ্বালানি তেল জব্দ: খোলা বাজারে বিক্রি।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো:

 

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি ছয়ঘাঁটি  এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মজুতকৃত ডিজেল ও পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার উপজেলার রাজাবাড়িহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে গোদাগাড়ী উপজেলা প্রশাসন এই ঝটিকা অভিযান চালায়। অভিযানে ৫৫০ লিটার ডিজেল এবং ২২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। প্রশাসন জানায়, এই জ্বালানি তেলগুলো অসৎ উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল।

 

 

জব্দ করার পর জনস্বার্থে সেই তেলগুলো রাজাবাড়িহাট এলাকায় সাধারণ মানুষের মাঝে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে উন্মুক্তভাবে বিক্রি করে দেওয়া হয়। তেল বিক্রির মাধ্যমে প্রাপ্ত সমুদয় অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

 

 

এ বিষয়ে গোদাগাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন:”র‍্যাবের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে এই অবৈধ মজুত উদ্ধার করি।

 

 

মজুতকৃত ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল জব্দ করে তাৎক্ষণিকভাবে তা সাধারণ ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। এই ধরনের অসাধু মজুতদারদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

 

 

এলাকাবাসী প্রশাসনের এই তাৎক্ষণিক ও সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। বাজারের স্থিতিশীলতা রক্ষায় নিয়মিত তদারকি চলবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD