1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

রিকি শেখ গোপালগঞ্জ প্রতিনিধি:

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি থেকে মো. সিদ্দিক মোল্লা নামের এক আওয়ামী লীগ নেতা পদত্যাগ করেছেন।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। পদত্যাগকারী মো. সিদ্দিক মোল্লা বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিদ্দিক মোল্লা বলেন, দীর্ঘদিন আগে বর্নি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। তবে নতুন কমিটি হওয়ার পর বর্তমানে আওয়ামী লীগের কোনো কমিটিতে নাম আছে কিনা সেটা জানি না। তাই অজান্তে যদি আওয়ামী লীগের কোনো কমিটিতে আমার নাম থেকে থাকে তাহলে আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। আগামীতেও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবো না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD