
স্টাফ রিপোর্টার;
দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরব প্রবাসী লিটনের মরদেহ ফিরল নিজ বাড়ি কালুখালীতে। রাজবাড়ী প্রবাসী জেলা বিএনপির উদ্যোগে শুক্রবারে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী চিন্তাভাবনা ও প্রবাসীবান্ধব নীতির ধারাবাহিকতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। প্রবাসীরা এই মানবিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।
যাদের আন্তরিক সহযোগিতা করেছেন জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রণালয়। নুরুল হক নুর এমপি মাননীয় প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়। মাননীয় সংসদ সদস্য রাজবাড়ী -২ আসনের এমপি হারুন অর রশিদ হারুন।
সাজেদুল ইসলাম রুবেল কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ গণ অধিকার পরিষদ বিশিষ্ট সমাজসেবক, কালুখালী উপজেলা। আবুল কালাম আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক, কালুখালী উপজেলা বিএনপি , বশির আহমেদ গণ অধিকার পরিষদ
উল্লেখিত ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রম, নিবিড় যোগাযোগ ও আন্তরিক প্রচেষ্টায় সকল আইনি প্রক্রিয়া শেষে সৌদি আরব থেকে লিটনের মরদেহ দেশে এনে কালুখালীতে তার পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে।
মরদেহ হস্তান্তরকালে রাজবাড়ী প্রবাসী জেলা বিএনপির নেতৃবৃন্দ মরহুম লিটনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের যেকোনো বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”