1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

মেষনা বেড়িবাঁধের ব্লকের ফাঁদে দুই মহিষ আটকে নেপথ্যে চুরির নাটকীয় ঘটনা

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পঠিত

 

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

 

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় মেঘনার ভাঙন রোধে দেওয়া বেড়িবাঁধের ব্লকের ভেতরে দুটি মহিষ আটকে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আজ রবিবার ভোররাতে উপজেলার ৬নং চর আলগী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের মৌলভী ওমর চান হাজ্বী বাড়ির পেছনের এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, গভীর রাতে মহিষ দুটি চুরি করে নিয়ে যাওয়ার সময় ব্লকের ফাঁদে আটকা পড়ে যায়।

 

ঘটনাস্থল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে বেড়িবাঁধ এলাকায় কাজ করতে আসেন ব্লক শ্রমিকেরা। এসময় তারা দেখতে পান, বেড়িবাঁধ রক্ষায় ব্যবহৃত বিশালাকার কংক্রিটের ব্লকের গভীর ফাঁকে দুটি মহিষ অসহায় অবস্থায় আটকে আছে। মহিষগুলো নড়াচড়া করতে পারছে না এবং যন্ত্রণায় কাতরাচ্ছে। তাৎক্ষণিকভাবে শ্রমিকেরা উদ্ধার কাজ শুরু করেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর একটি মহিষ অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। তবে অপর মহিষটি এখনো ব্লকের এমন এক সংকীর্ণ জায়গায় আটকে আছে যে, সাধারণ প্রচেষ্টায় সেটিকে বের করা সম্ভব হচ্ছে না।

 

এলাকাবাসীর ভাষ্যমতে, রাতের আঁধারে কোনো সংঘবদ্ধ চোরচক্র মহিষ দুটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। বেড়িবাঁধের দুর্গম পথ দিয়ে নিয়ে যাওয়ার সময় অন্ধকারে মহিষগুলো ব্লকের ফাঁকে পড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে এবং মহিষগুলোকে উদ্ধার করা অসম্ভব বুঝে চোরেরা সেগুলোকে ফেলেই পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। সাধারণত এই এলাকায় রাতের বেলা মহিষের বিচরণ থাকার কথা নয়, যা চুরির সন্দেহকে আরও ঘনীভূত করছে।

 

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, দ্বিতীয় মহিষটিকে উদ্ধারের জন্য স্থানীয়রা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ভারী যন্ত্রপাতি ছাড়া ব্লকের ভেতর থেকে মহিষটিকে বের করা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। চোরচক্রের কোনো হদিস এখনো পাওয়া যায়নি।

 

এ বিষয়ে চর আলগী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জানান, “ঘটনাটি শোনার পর আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শ্রমিকদের সহায়তায় একটি মহিষ উদ্ধার হয়েছে। অন্যটি উদ্ধারের চেষ্টা চলছে। মহিষের মালিককে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD