1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার। রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ টিকটকে প্রতারণার ফাঁদ: ‘কনটেন্ট ক্রিয়েটরের’ বাড়ির মাটির নিচে মিললো ২৫ ভরি স্বর্ণ। ২ ডিসি প্রত্যাহার মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। দেড় মাস পর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ। মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার। ইরান যুদ্ধ নয়, সংলাপ চায়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার।

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার, (নওগাঁ):

 

নওগাঁর মহাদেবপুরে পুকুর খননের সময় ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের একটি রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে মহাদেবপুর থানাধীন সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম (পিতা- মৃত তছির উদ্দিন) এর একটি পুরাতন পুকুর খননের সময় শ্রমিকরা মাটির নিচ থেকে পাথর সদৃশ রাধাকৃষ্ণের একটি মূর্তি দেখতে পান।
খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত মূর্তিটি জব্দ করে।

 

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টিপাথরের তৈরি এবং এর ওজন প্রায় ৭.৭ কেজি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মূর্তিটির বিশেষ প্রত্নতাত্ত্বিক মূল্য থাকতে পারে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কোনো জাদুঘরে মূর্তিটি হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD