1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো:

 

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২১০ ঘটিকায় বিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন কিসমতপুর নামক এলাকায় অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। দীর্সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল হতে কিছুটা দূরে লোকজনের আনাগোনা শুনতে পেয়ে সুকৌশলে অগ্রসর হলে মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল উক্ত বস্তাটি তল্লাশী করে *৪৫ বোতল ভারতীয় মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়া হয়েছে।

এছাড়াও একই দিনে রাত্রি আনুমানিক০১০০ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন ইউসুফপুর নামক এলাকায় অভিযান পরিচালনার উদ্দেশ্যে কলা বাগানের ভিতরে ওৎ পেতে থাকে। দীর্সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী হাতে একটি পলিথিনের ব্যাগ নিয়ে কলা বাগানের দিকে আসতে দেখে তৎক্ষনাত তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীর নিকট থাকা পলিথিনের ব্যাগটি ফেলে দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত পলিথিনের ব্যাগটি খুললে তার মধ্য হতে *৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD