
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন বর্ষীয়ান আইনজীবী ও জনপ্রিয় জননেতা অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু। এই অভাবনীয় সাফল্যের পর থেকে তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন।
অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু কেবল সফল আইনজীবী নন, বরং ফরিদপুরের রাজনীতির এক সুপরিচিত মুখ। তিনি নগরকান্দা উপজেলা বিএনপির দীর্ঘদিনের সাবেক সভাপতি এবং ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই বিজয়ে আইনজীবী অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।
সম্প্রতি এক সৌজন্য বিনিময় অনুষ্ঠানে ফরিদপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজসহ জাজশিপের অন্যান্য মাননীয় বিচারকবৃন্দ নবনির্বাচিত সভাপতিকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান। এই অনুষ্ঠানে জেলা জাজশিপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনে এক মর্যাদাপূর্ণ মাত্রা যোগ করে।
উল্লেখ্য, লিয়াকত আলী খান বুলু ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক এবং জেলা কেন্দ্রীয় সমবায় ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান। সমবায় আন্দোলনের প্রতি তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেন। বর্তমানে তিনি ভি.এফ.ডব্লিউ.এ (V.F.W.A) এবং পাবিাসক (সূর্যের হাসি ক্লিনিক) এর চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন।
ইতোপূর্বেও তিনি ফরিদপুর বারের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদে সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২রা এপ্রিলের নির্বাচনের এই জয়কে ফরিদপুরের আইন ও রাজনৈতিক অঙ্গনের এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন সচেতন মহল।