1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার দেবিদ্বারে সাবেক ইউপি সদস্যের দোকান ভিটি দখলের অভিযোগ, সীমানা মাপতে গেলেই বাধা আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামাল হাওলাদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবিদ্বারে কৃষিজমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ফার্মেসী ব্যবসায়ীদের মানব বন্ধন। ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের তীব্র প্রতিবাদ মহেশপুরে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক, শিক্ষকদের সমস্যা সমাধানে উদ্যোগ।

২২ কেজি গাঁজাসহ মাদক কারবারী  মিরাজুল র‌্যাব এর হাতে আটক । 

  • প্রকাশিতঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো:

 

ইজিবাইকে অভিনব কায়দায় বহনকালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন শান্তির মোড় হতে ২২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-১।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-১, র‌্যাব-৫, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন শান্তির মোড়ে অবস্থিত এজেআর ট্রান্সপোর্ট এজেন্সী লিঃ এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের উত্তর পাশ হতে ২২ (বাইশ) কেজি গাঁজাসহ মাদক কারবারী মোঃ মিরাজুল ইসলাম (২৬) নামের একজনকে আটক করা হয়।

ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, ১০ এপ্রিল ২০২৬ তারিখ ১৬:০৫ ঘটিকার সময় র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকায় নিয়মিত টহল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বের হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানাধীন কোর্ট চত্ত্বর এলাকায় অবস্থানকালীন নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী ইজিবাইকে অবৈধ মাদক গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন শান্তির মোড়ে অবস্থিত এজেআর ট্রান্সপোর্ট এজেন্সী লিঃ এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের উত্তর পাশে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল সরকারী গাড়ীযোগে ১৭.২০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছে সন্দেহ জনক অবস্থায় একটি ইজিবাইক দেখতে পায় এবং ইজিবাইকের ড্রাইভারের আসনে বসা ধৃত আসামী মোঃ মিরাজুল ইসলাম (২৬), পিতা-কামাল উদ্দিন, সাং-উজিরপুর ৬নং ওয়ার্ড, উজিরপুর ইউপি, থানা-শিবগঞ্জ জেলা-চাঁপাইনবাবগঞ্জকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে এলোমেলো কথাবার্তা বলে। আসামীর কথাবার্তায় সন্দেহ হলে উক্ত সময়ে আসামীকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয় এবং তার হেফাজতে থাকা ইজিবাইক তল্লাশীকালে ইজিবাইকের পিছনে দুই যাত্রী সিটের মাঝখানে রাখা ০২টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তায় নষ্ট গুড়া চা পাতার ভিতর রক্ষিত নীল রংয়ের পলিথিনের ১১টি করে মোট ২২টি ব্যাগের ভিতর সর্বমোট ২২(বাইশ) কেজি গাঁজা, নষ্ট গুড়া চা পাতা ৫০ (পঞ্চাশ) কেজি এবং ০১টি ইজিবাইক আলামত হিসেবে ১৮.০০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD