1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশের অভিযানে ১০২০৫ পিস ইয়াবা, ২ কেজী গাজা, মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার আটশো টাকা সহ শেখ শহিদুল ইসলাম আকাশ(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুভ নববর্ষ- মধুপুরে শিশু ফাতেমা নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাসিকের সাথে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের মতবিনিময়।       রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ। ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স। কিশোরগঞ্জে থাই গেম লটারি ও ভিসা প্রতারণা চক্রের সক্রিয় ৩ সদস্য গ্রেপ্তার। কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী।     রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।   

প্রবাসী বাংলাদেশীদের করুন পরিনতি অভিযোগের তীর রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পঠিত

 

রিমন হোসেন, স্টাফ রিপোর্টারঃ

সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে কাজের ভিসায় মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে প্রবাসীদেরকে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি প্রতারণা করে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায়। প্রতারণার স্বীকার হয়ে সর্বস্ব হারাতে হচ্ছে প্রবাসীদের। ভোগান্তির স্বীকার হয়ে কেউ বাধ্য হয়ে কেউবা আবার জেল খেটে দেশে ফেরত আসছেন। প্রতারণায় নিঃস্ব হয়ে দেশে এসেও পড়েছেন কর্মসংস্থানের অনিশ্চয়তায়।

সৌদি আরবে ভুক্তভোগীদের অভিযোগ, বাংলাদেশে থাকা রিক্রুটিং এজেন্সিগুলো মোটা অঙ্কের টাকা নিয়ে ভালো বেতনের চাকরির আশ্বাস দিলেও বাস্তবে সৌদি আরবে কাজের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। নির্ধারিত বেতন তো দূরের কথা, কাজই মিলছে না। একই সঙ্গে ইকামাও (সৌদিতে থাকার বৈধতা) মিলছে না। ফলে অবৈধ হয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে প্রবাসীরা। বিশেষ করে এজেন্সি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজের বিজ্ঞাপন দিয়ে মিথ্যা প্রলোভন দেখায়। অনেকে অবৈধ অবস্থায় গ্রেপ্তার হয়ে দেশে ফেরত আসছেন।

 

অনুসন্ধানে জানা গিয়েছে, বিশেষ করে ব্যাঙের ছাতার মতো ঢাকা শহরে গড়ে উঠা রিক্রুটিং এজেন্সির বেশির ভাগেরই আর এল নাম্বার নেই। অন্য এজেন্সির লাইসেন্স নাম্বার ব্যবহার করে ভ্রাম্যমাণ অফিস খুলে তাদের কার্যক্রম চালাচ্ছে।

 

প্রবাসীদেরকে লাইসেন্স নাম্বার দেখিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠিয়ে দালালের হাতে তুলে দিচ্ছে। পরবর্তীতে দালালের মাধ্যমে কাজ না পেয়ে পুনরায় দেশ থেকে টাকা এনে কাজের ব্যবস্থা করলেও নিয়মিত বেতন না পাওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী প্রবাসীরা। এক পর্যায়ে ভিসার মেয়াদ শেষ হলে নির্বিকায় হয়ে পড়ে।

 

রিক্রুটিং এজেন্সি ধরাছোঁয়ার বাহিরে চলে যায়, এজেন্সি গুলো প্রবাসীদের সাথে জোগাজোগ বন্ধ করে দেওয়ার ফলে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিনকাটাতে থাকে। প্রবাসীদের এমন ভোগান্তি যাতে লাঘব হয় সে বিষয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছে প্রবাসী বিভিন্ন সংগঠন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD