1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় অফিসের  ভা/ঙ্গা স্তুপে সরকার পক্ষে সাইনবোর্ড।    

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর কুমারপাড়া এলাকায় মহানগর আওয়ামী লীগের এক সময়কার ব্যস্ত দলীয় কার্যালয়টি পরিত্যক্ত ও ভাঙাচোরা অবস্থায় পড়ে ছিল। দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় জায়গাটির দখল ও ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা ছিল।

সোমবার সকালে জেলা প্রশাসন এই জায়গাটিতে একটি সাইনবোর্ড স্থাপন করে ঘোষণা করেছে, এটি ‘অর্পিত সম্পত্তি’ হিসেবে সরকারী স্বত্বাধীনে রয়েছে।

সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, কুমারপাড়া এলাকার এই জায়গা ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি বা ভেস্টেড অ্যান্ড নন-রেসিডেন্ট প্রপার্টি হিসেবে চিহ্নিত। বাংলাদেশ সরকারের পক্ষে সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টর।

তফসিল অনুযায়ী সম্পত্তির বিস্তারিত তথ্যও সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে। এটি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রামপুর মৌজায় অবস্থিত, জেএল নং ১০, খতিয়ান নং ১৮, দাগ নং ২৮১, জমির শ্রেণি ‘বাড়ি’, জমির পরিমাণ ০.৪৯৫৬ একর এবং ভিপি কেস নং ২/৭৬। জেলা প্রশাসনের এই পদক্ষেপের মাধ্যমে কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের ওই পরিত্যক্ত জায়গাটি আনুষ্ঠানিকভাবে সরকারি সম্পত্তি হিসেবে নিয়ন্ত্রণে এসেছে। প্রশাসনের এই উদ্যোগের লক্ষ্য শুধু জায়গাটিকে সুরক্ষিত করা নয় বরং এটি স্থানীয়দের জন্যও স্বচ্ছতা নিশ্চিত করবে।

ইতোপূর্বে এ জায়গাটিকে কে বা কারা মুজিব টয়লেট হিসেবে সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

পরবর্তীতে সেটা আবার নামিয়ে ফেলা হয়।

এর পরে এডভোকেট পূর্ণিমা বিজ্ঞ আদালতের রায় ও ডিগ্রির আলোকে মালিকানা দাবি করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

দীর্ঘদিন ধরে অব্যবহৃত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই প্রপার্টি সরকারি স্বত্বাধীনে আসার ফলে ভবিষ্যতে এর ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কার্যক্রম সহজ হবে বলে এলাকাবাসী মনে করেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD