1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নে’র ফটক সভা ও বিক্ষোভ মিছিল।   

  • প্রকাশিতঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি

‎‎বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক-কর্মচারী ফেডারেশন ঘোষিত ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (০৫ এপ্রিল) দুপুরে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের অস্থায়ী ভবন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎উক্ত কর্মসূচিতে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যকরি সভাপতি  এবং জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আলী আকতারের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন এবং জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জায়েদ হোসেন।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন, জচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান সোহেল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মোঃ খলিলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, দাবি আদায়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

‎ফটক সভা শেষে একটি বিক্ষোভ মিছিল ফটক সভাস্থল থেকে বের হয়ে অত্র চিনিকলের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD