1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার: নাশকতার পরিকল্পনা নস্যাৎ।    কেন এই যুদ্ধ কাশিয়ানীতে ৭০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। নরসিংদীর মনোহরদী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ শ্রীপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ২ সন্তানের জননীর লাশ উদ্ধার। সৌদি আরবে দেশি প্রতারকের সাথে বাড়ছে স্থানীয় কফিলদের মিথ্যা প্রলোভন। রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ।            সাভারে ডিবির বিশেষ অভিযান: ৭ লাখ টাকার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার। মেহেরপুরে সীমান্তের এক কিলোমিটারের মধ্যে বিপুল তেলের মজুদ জব্দ, গ্রেফতার ১

গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার: নাশকতার পরিকল্পনা নস্যাৎ।   

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পঠিত

 

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি , রাজশাহীঃ


 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।

র‍্যাব-৫ এর একটি বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ীর বিজয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি প্লাস্টিকের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে উদ্ধার করা হয়:১২ কেজি ৫৮০ গ্রাম বিস্ফোরক সদৃশ গান পাউডার।০২ কেজি ১৪০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া।

র‍্যাব জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—উদ্ধারকৃত এসব সরঞ্জাম ককটেল তৈরি এবং বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য কোনো অশুভ চক্র মজুদ করেছিল। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক আলামতগুলো জব্দ করা হয়।

জব্দকৃত বিস্ফোরক সরঞ্জামগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, জননিরাপত্তা রক্ষায় অপরাধী ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD