1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান।

  • প্রকাশিতঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি :

​ভোক্তা পর্যায়ে সঠিক পরিমাপে জ্বালানি তেল নিশ্চিত করতে এবং মজুদ পরিস্থিতি যাচাইয়ে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিএসটিআই ও জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে পাঁচটি বড় ফিলিং স্টেশনের জ্বালানি তেলের পরিমাপ ও মান যাচাই করা হয়।

​অভিযান চলাকালে শহরের স্টেশন রোড এলাকার মেসার্স হক এন্ড কোং, ছিলিমপুর এলাকার মেসার্স এসবি সিএনজি রিফুয়েলিং স্টেশন ও মেসার্স বগুড়া ফিলিং স্টেশন, নওদাপাড়ার টিএমএসএস সিএনজি রিফুয়েলিং এন্ড গ্যাসোলিন স্টেশন এবং তিনমাথা মোড়ের মেসার্স নর্থ বেংগল এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনে তল্লাশি চালানো হয়।

​আদালত সূত্র জানায়, প্রতিটি প্রতিষ্ঠানের স্টোরেজ ট্যাংকে জ্বালানি তেলের মজুদ পরীক্ষা করা হয়েছে। পরিদর্শন শেষে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মজুদ থাকা পর্যন্ত সঠিক মাপে তেল বিক্রির জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

​এদিকে অভিযান চলাকালে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে এক আরোহীকে আটক করা হয়। পরে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী তাকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

​অভিযানে নেতৃত্ব দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম।

অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

​বিএসটিআইয়ের পক্ষ থেকে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শাহ আলম পলাশ খান, ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার।

​জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তরটি থেকে জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD