1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেন এই যুদ্ধ কাশিয়ানীতে ৭০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। নরসিংদীর মনোহরদী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ শ্রীপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ২ সন্তানের জননীর লাশ উদ্ধার। সৌদি আরবে দেশি প্রতারকের সাথে বাড়ছে স্থানীয় কফিলদের মিথ্যা প্রলোভন। রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ।            সাভারে ডিবির বিশেষ অভিযান: ৭ লাখ টাকার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার। মেহেরপুরে সীমান্তের এক কিলোমিটারের মধ্যে বিপুল তেলের মজুদ জব্দ, গ্রেফতার ১ আলফাডাঙ্গায় নিখোঁজের দুই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি মিম্মাতুন রওজার।

নরসিংদীর মনোহরদী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

  • প্রকাশিতঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পঠিত

 

মোঃ মোবারক হোসেন নাদিম নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী থানায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম-এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে এসআই মোঃ শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হাতিরদিয়া বাজার এলাকায় অবস্থানকালে তথ্য পান যে, দৌলতপুর ইউনিয়নের কোচের চর গ্রামে একটি ব্রিক ফিল্ডের বস্তির একটি কক্ষে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে।

 

সংবাদ পেয়ে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন—আমিনুল ইসলাম (৩০), পিতা: মোশারফ, গ্রাম: দৌলতপুর এবং ফাহিম(১৯), পিতা: মো: ওমর ফারুক, গ্রাম: কোচের চর, উভয়েই দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা।
তল্লাশিকালে আমিনুল ইসলামের কাছ থেকে ৮ পিস এবং ফাহিমের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ, যা জব্দ করা হয়।

 

পরবর্তীতে আটককৃতদের থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম জানান, “মনোহরদী থানা এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কাজে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD