1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ।

  • প্রকাশিতঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: মোঃ মিজানুর রহমান:

রাজবাড়ীর পাংশা উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের প্রণোদনা প্রদানের লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও এয়ার-ফো মেশিন বিতরণ করা হয়।

গত কাল
মঙ্গলবার (৩১মার্চ ২০২৬) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, আরডিও মোঃ মনিরুজ্জামান এবং উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এছাড়াও অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি প্রণোদনার অংশ হিসেবে উপজেলার প্রায় ১৭০০ জন কৃষকের মাঝে ধানের বীজ, ১৫০০ জন কৃষকের মাঝে পাট বীজ এবং ৩০০ জন কৃষকের মাঝে তিল বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন এবং তারা এই উদ্যোগকে স্বাগত জানান।
আয়োজন পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাংশা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD