1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বাণিজ্যের আড়ালে ১০ বছরে ৬৮৩০ কোটি ডলার পাচার

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০২ বার পঠিত

বিশেষ প্রতিবেদক | ঢাকা

ঢাকা: বাংলাদেশ থেকে বাণিজ্যের আড়ালে গত ১০ বছরে প্রায় ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার হয়েছে বলে জানিয়েছে Global Financial Integrity (জিএফআই)। বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।

২৬ মার্চ প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর গড়ে প্রায় ৬৮৩ কোটি ডলার পাচার হচ্ছে, যা দেশের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ১৬ শতাংশের সমান।

প্রতিবেদন অনুযায়ী, আমদানি-রপ্তানিতে মিথ্যা ঘোষণার মাধ্যমে মূল্য কারসাজিই অর্থ পাচারের প্রধান মাধ্যম। মোট পাচার হওয়া অর্থের মধ্যে প্রায় ৩ হাজার ২৮০ কোটি ডলার উন্নত অর্থনীতির দেশগুলোতে গেছে।

এতে আরও বলা হয়, এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অর্থ পাচারের ঝুঁকিতে থাকা শীর্ষ ১০টি দেশের একটি।

এর আগে অন্তর্বর্তী সরকারের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে বলা হয়, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৩ হাজার ৪০০ কোটি ডলার পাচার হয়েছে, যার পরিমাণ প্রায় ২৮ লাখ কোটি টাকা।

জিএফআই বলেছে, এ ধরনের অর্থ পাচার দেশের অভ্যন্তরীণ সম্পদ আহরণে বাধা সৃষ্টি করে, কর রাজস্ব কমিয়ে দেয় এবং উন্নয়ন ও অবকাঠামো বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলে।

প্রতিবেদনে অর্থ পাচার রোধে শুল্ক ব্যবস্থাপনা জোরদার, আন্তর্জাতিক তথ্য বিনিময় বৃদ্ধি এবং বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD