1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক।   

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের সকল মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে গুরুত্ব প্রদান করেছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন সকল মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে সহযোগিতা করা হবে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহী মহানগরীর মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন বিষয়ের সৌজন্য সাক্ষাৎ করতে আসলে এসব কথা বলেন রাসিক প্রশাসক।

এ সময় রাসিক প্রশাসক মহোদয় মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্তকরণের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে মুহম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, সাধারণ সম্পাদক শামসুদ্দিন হায়দার, সহ-সভাপতি রিয়াজ আহমেদ খান, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD