1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পরিচ্ছন্ন কর্মকর্তার অপরিচ্ছন্ন কর্মকাণ্ড  রাসিকের মশক শাখার  ৯৮ অসহায় কর্মচারির অপরাধ আসলে কী ?

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক)  ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ৬১ লাখ ৮৫ হাজার টাকা ঈদ উপহার হিসেবে বিতরণ করেছেন সদ্য দায়িত্ব নেয়া প্রশাসক মাহফুজুর রহমান রিটন। কিন্তু ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ পরিচ্ছন্নতা শাখার ৯৮ জন অসহায় মশক কর্মচারিকে প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। রাসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন ডলার ইচ্ছাকৃতভাবে মশক শাখার কর্মীদের প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার থেকে বঞ্চিত করেছেন।  এনিয়ে মশক শাখার কর্মচারিদের মাঝে চাপা ক্ষোভ ও কষ্ট বিরাজ করছে। তারা শুধু বলছেন, ‘আমরাও পরিচ্ছন্নতা কর্মী। প্রধানমন্ত্রীর উপহার থেকে আমাদের কেন বঞ্চিত করা হলো। আমাদের অপরাধ কী? তারা বলছেন, বরাবরের মত রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এমন অপরিচ্ছন্ন কর্মকাণ্ড করেই চলেছেন।

জানা গেছে, গত ১৭ মার্চ দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫ হাজার টাকা করে অনুদানের অর্থ তুলে দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। কিন্তু পরিচ্ছন্নতা শাখার অধীনে নগর ভবনে কেন্দ্রীয়ভাবে ৫৩ জন এবং ৩০টি ওয়ার্ডে কর্মরত ৪৫ জনসহ মোট ৯৮ জন মশক কর্মচারীকে প্রধানমন্ত্রীর এই উপহার থেকে বঞ্চিত করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে রাসিকের মশক শাখার অন্তত ১০ জন কর্মচারি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা মাস্টাররোলে চাকরি করি। তাই আমরা পরিচয় দিয়ে কথা বললে কাল থেকে আমাদের আর চাকরি থাকবে না। তারা দুঃখ প্রকাশ করে বলেন, আমরাও পরিচ্ছন্নতা শাখার অধীনে চাকরি করি। পরিচ্ছন্নতা শাখার অন্য কর্মীরা যখন প্রধানমন্ত্রীর উপহারের ৫ হাজার টাকা পেয়ে আনন্দে ঈদ উদযাপন করেছেন, সেখানে আমাদেরকে অনাহারে-অর্ধাহারে অনেক কষ্টে ঈদ পার করতে হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই।’

আারেক কর্মচারি বলেন, ‘প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডলার স্যার ইচ্ছাকৃতভাবে আমাদেরকে মাহরুম করেছেন। কারণ হিসেবে তিনি বলেন, কয়েক বছর আগে মশক শাখার কয়েকজন কর্মচারির সঙ্গে তার একটি বিষয় নিয়ে তর্ক-বিতর্ক ও বিশৃঙ্খলা হয়। তখন থেকেই তিনি মশক শাখার কর্মীদের কোনঠাসা করে রেখেছেন। আমাদের বেশ কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী গত কয়েক বছরে মারাও গিয়েছেন। কিন্তু যারা মারা গেছেন ওই শূন্য জায়গাগুলোতেও তিনি লোক দিতে দেননি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে নগরীতে মশা নিয়ন্ত্রণে কাজ করি। অথচ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বরাবরের মত আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করে নিজের অপরিচ্ছন্নতার বিষয়টি ফুটিয়ে তুলেছেন।’

পরিচ্ছন্নতা বিভাগের আরেকজন বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার থেকে আমাদের বঞ্চিত করার বিষয়টি জানাজানি হলে আমাদের আরেকজন কর্মকর্তা পুনরায় বঞ্চিতদের অন্যভাবে ঈদ উপহারের ব্যবস্থা করার জন্য একটি নোট দিয়েছিলেন। কিন্তু তাতেও কাজ হয়নি। উল্টো সেই কর্মকর্তাকে আমাদের জন্য লাঞ্ছিত হতে হয়েছে।’

জানতে চাইলে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, মশক কর্মচারিদের নামও দেয়া হয়েছিল। আপনি চাইলে আমি প্রমাণও দেখাতে পারবো। তবে এটি তো আমার একক সিদ্ধান্তের কোনো বিষয় নয়। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সবার তালিকা জমা দিয়েছিলেন।’ তার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো বিরোধ নেই বলেও জানান এই পরিচ্ছন্নতা কর্মকর্তা।

এ বিষয়ে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, এটি পরিচ্ছন্ন কর্মকর্তা যিনি রয়েছেন তিনি ভালো বলতে পারবেন। তারা যেভাবে লিস্ট করে সিটি কর্পোরেশন থেকে পাঠিয়েছেন সেভাবেই হয়েছে। তবে কেউ যদি বাদ পড়ে থাকেন পরবর্তীতে সুযোগ আসলে অবশ্যই তাদেরকে ‘ইনক্লুড’ করা হবে। আমি দায়িত্ব নেয়ার পর মাত্র দুই দিন অফিস করলাম। তবে বিষয়টি আমি খোঁজ-খবর নিচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD