1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলা নিয়ে তুচ্ছ বিরোধ: ময়মনসিংহে তরুণ খুন, দ্রুত অভিযানে গ্রেপ্তার ৪ চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফ্যাসিষ্ট কানাইঘাট সীমান্তে আটক! স্বামীর যৌতুক মামলায় প্রতারক নার্স স্ত্রী কারাগারে  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিতব্য জশনে জুলুসের ট্রাফিক রুট নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।  লোডশেডিংয়ে বিপাকে জয়পুরহাটের হিমাগার, আলু রক্ষায় বাড়ছে জেনারেটর ব্যয় যমুনায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা  পার্বতীপুর মডেল থানার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিট পুলিশিং সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরকারি জমিতে স্থাপনা তৈরির অভিযোগ, উন্মুক্ত রাখার দাবি স্থানীয়দের সিরাজগঞ্জ তাড়াশে ক্যাসিনো মাস্টার শরিফ ও কাউসারকে রিমান্ডে আনলেন তাড়াশ থানা পুলিশ

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩৫৩ বার পঠিত

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে সড়কে পড়ে চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। গতকাল উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার পোনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম রাজু (২৫) উপজেলার কুশাবো এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।

হাইওয়ে পুলিশ জানায়, বিকাল সাড়ে তিনটার দিকে রাজু মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি আড়াইহাজার থেকে নিজ বাড়ি কুশাবোর উদ্দেশ্যে রওয়ানা হন। পথে এশিয়ান হাইওয়ে সড়কের পোনাবো এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি দ্বিতল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD