1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

ফরিদপুরে বিষপানে সারদা সুন্দরী মহিলা কলেজের ছাত্রী সুমাইয়ার মৃত্যু।

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে বিষপানে অসুস্থ এক তরুণীর ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সুমাইয়া আক্তার (২২) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টোটরকান্দী গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি বর্তমানে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকায় মিঠু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে সুমাইয়া আক্তার বিষপান করেন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন। সেখানে টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৫টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, সুমাইয়া আক্তার ফরিদপুর সারদা সরকারি সুন্দরী কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন।
তবে কী কারণে তিনি বিষপান করেছিলেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
এ ঘটনায় কোতোয়ালি থানা কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD