1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

জাপান গেলেন ড. ইউনূস।

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২২ মার্চ) রাত ১২টা ১২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে যাত্রা করেন তিনি।

তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন সাবেক এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, টোকিওতে ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নেবেন ড. ইউনূস। এ সংলাপটি এশিয়ায় শান্তি, সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক সমস্যা সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।
সূত্র আরও জানায়, আগামী ২৮ মার্চ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্স-এর এসকিউ-৪৪৬ ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ড. ইউনূস যুক্তরাষ্ট্র, লন্ডন, ইতালি ও জাপানসহ বিভিন্ন দেশ সফর করেন। তবে এসব সফরের কার্যকারিতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা রয়েছে।

এর আগে ২০২৫ সালের মে মাসে জাপান সফরকালে তিনি নিক্কেই ফোরামে অংশগ্রহণ করেন এবং জাপানের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া ২০২৬ সালের জানুয়ারিতে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আব-এর স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাৎকালে মার্চে পুনরায় জাপান সফরের পরিকল্পনার কথা জানান।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, তার এবারের যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং সকল প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD