1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

বড়কুঠিতে বাঁশের সাঁকোতে চাঁদা আদায়, ক্ষোভ দর্শনার্থীদের।  

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর ঐতিহাসিক বড়কুঠি এলাকায় পদ্মা নদী পাড়ে খাল খনন করে তৈরি করা বাঁশের সাঁকো ঘিরে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর কাছ থেকে সাঁকো পারাপারে ৫ টাকা করে আদায় করছে বলে জানা গেছে।

এ ঘটনায় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয় এবং বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন চাঁদা আদায় বন্ধ থাকলেও সম্প্রতি আবারও তা শুরু হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি চাঁদা না দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের দুই শিক্ষার্থী আহত হন।

দর্শনার্থীরা দ্রুত এ চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, জনসাধারণের অবাধ চলাচলের স্থানে এ ধরনের অবৈধ অর্থ আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD