1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দুর্ঘটনা, নিহত ১ আহত ১।

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে ফরিদপুর রাজবাড়ী মহাসড়কের চন্ডিপুর গ্রামের রুবেলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যান ফরিদপুর থেকে খানখানাপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা তরমুজের মালিক মোহাম্মদ ইউসুফ আলী শেখ (৪৫), খানখানাপুর নতুন বাজার, কোতোয়ালি, ফরিদপুর—ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় মোহাম্মদ আতিয়ার (৪২) নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD