1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই রাসিক প্রশাসক।  

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের ওয়ার্ড সচিব ও পরিচ্ছন্ন সুপারভাইজারদের সমন্বয়ে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নগর ভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, আমি প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন। আমরা নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাব।

তিনি আরো বলেন, জনগণের সাথে কথা দিয়ে তা রক্ষা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই নগরীর উন্নয়নে আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের সহযোগিতায় আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগরীতে আরও পরিচ্ছন্ন রাখতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আগামীতে যেই ওয়ার্ড পরিচ্ছন্নতায় সাফল্য রাখবে আমি সেই ওয়ার্ডের সকলকে পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ প্রমুখ। সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD