1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

কবিকুঞ্জ পদক পাচ্ছেন কবি গোলাম কিবরিয়া পিনু ও রবু শেঠ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৩২১ বার পঠিত

কবিকুঞ্জ পদক পাচ্ছেন কবি গোলাম কিবরিয়া পিনু ও রবু শেঠ।

রাজশাহী ব্যুরো ঃ অদ্য (০৪ অক্টোবর ) বুধবার দুপুরে কবিকুঞ্জ পদক ২০২৩ ঘোষণা করা হয়েছে। এ বছর কবিতা ও ছোটকাগজ সম্পাদনার জন্য এ পদক প্রদান করা হবে। বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য কবি গোলাম কিবরিয়া পিনু ও ছোটকাগজ সম্পাদনায় পুনশ্চ সম্পাদক রবু শেঠ এ পদকে ভূষিত হয়েছেন।

কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক ও সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার আনুষ্ঠানিকভাবে পদক জয়ীদের নাম ঘোষণা করেন।

কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার জানান, আগামী ১৩ ও ১৪ অক্টোবর রাজশাহীর শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য দুইদিনব্যাপী একাদশ জীবনানন্দ কবিতামেলায় পদকপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে উত্তরীয়, প্রশংসা পত্র অর্থমূল্য ও পদক তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, কবি গোলাম কিবরিয়া পিনু ১৯৫৬ সালের ৩০ মার্চ গাইবান্ধায় জন্মগ্রহণ করেন। কবিতা লেখার পাশাপাশি প্রবন্ধ, ছড়া ও গবেষণামূলক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন। তাঁর প্রকাশিত কবিতার বইয়ের মধ্যে এখন সাইরেন বাজানোর সময় (১৯৮৪), সোনামুখ স্বাধীনতা (১৯৮৯), পোট্রেট কবিতা (১৯৯০), সূর্য পুড়ে গেল (১৯৯৫), কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (১৯৯৭), আমরা জোংরাখোটা (২০০১) উল্লেখযোগ্য।

কবি ও সম্পাদক রবু শেঠের জন্ম ১৯৮২ সালের ১০ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলায়। বর্তমান বসবাস নওগাঁয়। ২০০০ সাল থেকে সম্পাদনা করছেন ছোটকাগজ পুনশ্চ। এ পর্যন্ত তার প্রকাশিত কবিতার বই: নিসর্গের ঢোল (২০০৮), ঈশ্বরের ক্যামেরা (২০১৪) ও তেজপাতার অরণ্যে (২০১৬)।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD