1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা-সেনাবাহিনীর সার্জেন্ট আহত।

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

 

মো: মোস্তাফিজুর রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে মসজিদের গেট নির্মানকে কেন্দ্র করে মারপিটে সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট গুরুত্বর আহত হয়েছেন। আহত সাবেক ওই সেনা সদস্য ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ফিরোজ মাহমুদ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

ধামইরহাট থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত ইয়াকুব আলী মন্ডলের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ফিরোজ মাহমুদ (৪৭) রামচন্দ্রপুর গ্রামের মসজিদের উপদেষ্টা। মসজিদের উন্নয়ন কাজের অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারী (শুক্রবার) সকালে নতুন গেট লাগানোর সময় প্রতিপক্ষ মৃত আজির উদ্দিনের ছেলে আতোয়ার হোসেন, আলী আকবর ও আইয়ুব আলী, আতোয়ার হোসেনের ছেলে ইউসুফ আলী এবং নুর মোহাম্মদের ছেলে মিজানুর রহমান নির্মানকাজে বাধা দেয়। প্রতিবাদ করলে সেনা সদস্য ফিরোজ মাহমুদকে আলী আকবরের নির্দেশে আতোয়ার রহমানসহ অন্যান্যরা অতর্কিত ভাবে মারপিট করে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তাকে অক্সিজেন দেওয়া আছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান বলেন, মারামারির বিষয়টি জেনে সরেজমিন পরিদর্শনে এসেছি, স্বাক্ষ্য-প্রমান ও তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD