1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ফরিদপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ভ্রাম্যমাণ আদালতে দুই ডিপোকে ১৪ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি গ্যাস ডিপোকে আর্থিক জরিমানা করা হয়েছে।
বুধবার পৌরসদরের নূরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নূরপুর এলাকার বিভিন্ন গ্যাস ডিপোতে বোতলজাত এলপিজি গ্যাস সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স ইহান এন্টারপ্রাইজের ম্যানেজার রিয়াজুল ইসলামকে ৬ হাজার টাকা এবং মেসার্স হাবি এন্টারপ্রাইজের ম্যানেজার মিলন হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম জানান, বোতলজাত গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ডিপোগুলোকে সকল গ্যাস সিলিন্ডার ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD