1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার প্রধান আসামিকে যৌথ অভিযানে  র‍্যাব-৫  ও শাহ মখদুম থানা পুলিশ কর্তৃক ৫ ঘণ্টার মধ্যে গ্রেফতার।  

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর সাব্বির (২১) হত্যাকাণ্ডের প্রধান আসামিকে ঘটনার মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে  যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-৫ ও শাহ মখদুম থানা পুলিশের আভিযানিক দল । আজ বুধবার রাতে মহানগরীর মতিহার থানাধীন মিজানের মোড় (ডগারহাট) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ বাড়ির সামনে সাব্বির হোসেনকে নির্মমভাবে ছুরিকাঘাত করে একই এলাকার মো. জাসন (২৫)। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক জাসন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

হত্যাকাণ্ডের পরপরই র‍্যাব-৫, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, আসামি মতিহার থানার ডগারহাট এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় র‍্যাব-৫ ও শাহ মখদুম থানা পুলিশের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মাত্র ৫ ঘণ্টার মধ্যে ঘাতক মো.রবিউল ইসলাম জাসনকে   গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ সব সময় অপরাধ দমনে আপসহীন এবং জননিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD