1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত।        

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক)(২) মোতাবেক সরকার কর্তৃক গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ।

সভায় গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত গঠিত কমিটির ৮ম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণে আলোচনা, গত জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির ৪র্থ সভার বিভিন্ন প্রস্তাবাবলী পাঠ ও অনুমোদন করা হয়। সভায় এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় নির্মিত ক্ষতিগ্রস্ত সিডিসি ভবন মেরামত ব্যয় অনুমোদন, নগরীতে ভূমি ব্যবহার অনাপত্তি পত্র প্রদান সংক্রান্ত ফি আদায়, গ্যাস ও পানি সংযোগের জন্য রাস্তা কাটার বিষয়ে আলোচনা, হেরিটেজ আর্কাইভ রাজশাহীর পরিচালনার অনুদান চলমান রাখা, রিভিউ বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাব, সিটি কর্পোরেশন পরিচালিত সিডিসি এর কার্যক্রম, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হরিণ অনুদান হিসেবে প্রদান এবং সিটি নার্সিং কলেজ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, নবনিযুক্ত সচিব মোঃ সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান, আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান পিপিএম, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফ্যান্সিস আশিষ ডিকস্তা, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ তাছমিনা খাতুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী উপ-পরিচালক মোহাঃ আবদুর রশিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তাক আহমদ, ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুর রহমান, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD