1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

বাজার তদারকিতে ম্যাজিস্ট্রেটকে হুমকি: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্যাব রাজশাহীর স্মারকলিপি প্রদান।

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে গিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকির ঘটনার প্রতিবাদে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ক্যাব রাজশাহী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক আফিয়া আখতারের কার্যালয়ে তাঁর নিকট স্মারকলিপি হস্তান্তর করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান, ক্যাব ইউথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দার, পবা উপজেলা ক্যাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, মোহনপুর উপজেলা ক্যাবের সভাপতি রুবেল সরকার এবং সদস্য জাহিদ হাসান পলাশ, সদস্য প্রফেসর ওবেয়দুল রহমান হেলাল। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মুনাফা আদায় কিংবা ভেজাল পণ্য বিক্রির চেষ্টা করে থাকে। এমন প্রেক্ষাপটে দায়িত্ব পালনকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডলকে হুমকি দেওয়া কেবল ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়; এটি রাষ্ট্রীয় আইন প্রয়োগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করার শামিল।

 

এবিষয়ে স্মারকলিপি প্রদান শেষে গোলাম মোস্তফা মামুন বলেন,“রমজানে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে চান। বাজার তদারকির মাধ্যমে প্রশাসন সেই অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল জব্বার মণ্ডলকে হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। আমরা মনে করি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।”তিনি আরও বলেন, “বাজারে শৃঙ্খলা রক্ষা ও ভোক্তার অধিকার সুরক্ষায় প্রশাসনের অভিযান যেন নির্বিঘ্নে পরিচালিত হয়, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সমন্বয় নিশ্চিত করতে হবে। কোনো প্রভাবশালী মহল বা অসাধু ব্যবসায়ী যাতে আইনের ঊর্ধ্বে থাকতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।”

 

ক্যাবের পক্ষ থেকে কয়েক দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—বাজার তদারকিমূলক অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা; বাধা বা হুমকি প্রদান করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ; জেলা ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত জোরদার; এবং ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা।

এর আগে গত রোববার নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে ক্যাব রাজশাহী। সংগঠনের নেতারা বলেন, বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশাসনের কার্যক্রমে বাধা দেওয়া মানে সরাসরি ভোক্তার অধিকারের ওপর আঘাত। তাই জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার বিকল্প নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD