1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

চুনারুঘাটের আহম্মদাবাদে প্রবাসীর ইফতার সামগ্রী বিতরণ।

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পঠিত

 

এম এস জিলানী আখনজীঃ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের বাহরাইন প্রবাসী মো: বিল্লাল মিয়ার উদ্যোগে ১শত ২০ জন হতদরিদ্র রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে আমুরোড হাইস্কুল এন্ড কলেজ মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, খেসারি ডাল, ছোলা বুট, মুড়ি, চিনি ইত্যাদি।

ইফতার সামগ্রীর বিতরণকালে উপস্থিত ছিলেন- শেখ সুমন আহমেদ, মোঃ শরীফ মিয়া, সাংবাদিক নুরুল আমিন, মোঃ বাছির মিয়া, আমুরোড বাজারের ব্যবসায়িক মোঃ আব্দুল মজিদ প্রমুখ।

বাহরাইন প্রবাসী মোঃ বিল্লাল মিয়া বলেন- হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ। রমজান মাসের শুরুতেই শতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের ইচ্ছে ছিল, যার প্রেক্ষিতেই আজকের এই বিতরণ। আমি অসহায় ও হত-দরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।

তিনি আরও বলেন, ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণের ধারাবাহিকতা আজীবন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ…।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD