1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

বালিয়াকান্দিতে বাজার মনিটরিং অভিযানে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পঠিত

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

 

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ২০ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার নারুয়া বাজারে অভিযানে বিভিন্ন ইফতার সামগ্রী, মিষ্টান্ন, মুদি দোকান ও ফলের দোকান পরিদর্শন করা হয়। অভিযানকালে দেখা যায়, কয়েকটি দোকানে ইফতার সামগ্রী ও মিষ্টান্ন যথাযথভাবে আবৃত করে রাখা হয়নি এবং মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০০৯) (খাদ্য সামগ্রী যথাযথ ভাবে ঢেকে না রাখায়, এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে, বাজারের এক ব্যবসায়ীকে ২০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, পণ্য সঠিকভাবে সংরক্ষণ এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের সচেতন ও সতর্ক করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন, সহকারী কমিশনার (ভূমি) বালিয়াকান্দি বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD