1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়নের সূচকে অগ্রগতি, কিন্তু আলোহীন মনপুরা। ফরিদপুরে ডিবি পুলিশ পরিচয়ে কলেজছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ। কিশোরগঞ্জের মোবারক হোসেন সুমন ‘নিরাপদ সড়ক চাই’–এর কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত। কোটালিপাড়ায় চলাচলের পথ বন্ধ, গৃহবন্দী ৩০-৩৫ পরিবার। নড়াইলের কালিয়ায় বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রাজশাহীতে কথিত মানবাধিকার সংস্থার আড়ালে প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি।    নড়াইলে মাছের বাজার দাম ঊর্ধ্বমুখী। রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ গোদাগাড়ীর মশিউর গ্রেপ্তার, পাঠানো হলো জেলহাজতে।     রাসিকের কর আদায়কারী লুৎফর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।     ফরিদপুরে সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার।

রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ গোদাগাড়ীর মশিউর গ্রেপ্তার, পাঠানো হলো জেলহাজতে।    

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো:

 

রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মোঃ মশিউর রহমান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে নতুন কসবা গ্রাম এলাকায় এই সফল অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম দামকুড়ার নতুন কসবা এলাকায় অবস্থান নেয়। ভোররাতে সন্দেহভাজন মশিউর রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা তিনটি স্বচ্ছ পলিথিন ব্যাগ থেকে মোট দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের প্রতিটি ব্যাগে ৫০০ গ্রাম করে হেরোইন ছিল।

গ্রেপ্তারকৃত মশিউর রহমান গোদাগাড়ী থানার বাসুদেবপুর ইউনিয়নের অভয়া গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD