1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ সাকিল ও সাধারণ সম্পাদক মোঃ সানারুল ইসলাম ছবিসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের ৫০৩ নং কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রাসিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও ভূমি মন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব মিজানুর রহমান মিনু কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিকের কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ সাকিল, সাধারণ সম্পাদক মোঃ সানারুল ইসলাম ছবি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মাকু, কার্য-সহকারী আলতাব হোসেন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে রাসিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোঃ শাহিন রেজা, মোঃ আবুল কালাম, যুগ্ম-সম্পাদক সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক মাজদার হোসেন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মোসাঃ রুবিনা খাতুন, ক্রীড়া সম্পাদক মোঃ আহাদ আলী, আইন বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রনি, সদস্য মোঃ সোহেল রানা, মোঃ কামরুল, মোঃ সামসুল ইসলাম, মোঃ আবু জাফর বিটন, মোঃ আলেম শেখ ও মোঃ সহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD