1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রমজানকে সামনে রেখে অর্ধশতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ।

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার পঠিত

শাহিনা আলম বালিয়াকান্ধী থেকেঃ

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে “প্রবাসী আমরা অসহায়ের কণ্ঠ” সংগঠন। সংগঠনটির উদ্যোগে অর্ধশতাধিক অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ মানবিক কর্মসূচিতে চাল, ডাল, তেল, চিনি, ছোলা, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রমজানে যেন কোনো পরিবার কষ্টে না থাকে— সেই লক্ষ্যেই প্রবাসে অবস্থানরত সদস্যদের অর্থায়নে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সেই অনুপ্রেরণা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস। তারা বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীরা এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব।

খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল প্রবাসী সদস্যদের জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দী উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মোঃ গোলাম মোস্তফা।

তিনি বলেন, “পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসীদের এই মানবিক কাজকে আমি স্বাগত জানাই। আমরা জানি, প্রবাসীরা সবসময় দেশের জন্য কাজ করে এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে। তারা দেশের জনগণের জন্য আশীর্বাদস্বরূপ।”

তিনি আরও বলেন, “আমি চাই প্রবাসীরা এ অঞ্চলের মানুষের জন্য আরও ব্যাপকভাবে কাজ করে যাবেন। যারা একসঙ্গে অর্থ ও মেধা দিয়ে এই কার্যক্রম সম্পন্ন করেছেন, মহান আল্লাহ তায়ালার কাছে আমি তাদের জন্য দোয়া করি— আল্লাহ যেন এই মানবিক কাজগুলো কবুল করেন এবং ভবিষ্যতেও যেন তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে পারেন।”

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও ঈদ ও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে থাকার এ কার্যক্রম অব্যাহত থাকবে। মানবতার সেবায় প্রবাসীদের এই মহৎ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD