
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার ও এয়ারপোর্ট থানা পুলিশ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কর্ণহার থানার মোল্লাডাইং গ্রামের মৃত তাহের উদ্দীনের ছেলে মো: শাহজাহান আলী (৪৫); একই গ্রামের মৃত শুকুর মণ্ডলের ছেলে মো: গাফ্ফার মণ্ডল (৭৫); চন্দ্রিমা থানার আসাম কলোনী (বর্তমানে কর্ণহার থানার মোল্লাডাইং) গ্রামের মো: সুলতান আলীর ছেলে মো: শাকিল সরদার (৪০); কর্ণহার থানার শিশাপাড়া গ্রামের জান মোহাম্মদের ছেলে মো: আলম আলী (৩৮) এবং রাজশাহী জেলার তানোর থানার কুন্দাইন (বর্তমানে এয়ারপোর্ট থানার বারইপাড়া) গ্রামের মৃত আনসার আলীর ছেলে মো: আনারুল হক (৪৩)। গ্রেপ্তারকৃত সকলেই বর্তমানে রাজশাহী মহানগরীতে বসবাস করেন।
গ্রেপ্তারকৃত আসামি শাহজাহান এবং গাফ্ফার প্রত্যেকের বিরুদ্ধেই কর্ণহার থানায় ২টি করে পূর্বের মামলা চলমান রয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামিদের নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০০ মি.লি. দেশি চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি ডিজিটাল মেশিন ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।