1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

মেহেরপুরে চুরি করে ধরা খেলেন গৃহ শিক্ষক শিশির। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২২৯ বার পঠিত

মেহেরপুরে চুরি করে ধরা খেলেন গৃহ শিক্ষক শিশির

মেহেরপুর প্রতিনিধি ঃ উচ্চশিক্ষায় শিক্ষিত, চলেন আড়াই লক্ষ টাকা দামের মোটরসাইকেলে। পেশায় গৃহ শিক্ষক। কিন্তু ধরা খেলেন চুরি করে। এমনটি ঘটেছে মেহেরপুর শহরের বোশপাড়ায় দোয়েল বুক হাউসে। যার কথা বলছিলাম, তার নাম শিশির। বাড়ি মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে। তিনি ফতেপুর গ্রামের সাহার আলীর ছেলে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালের দিকে প্রাইভেট পড়াতে এসে দোয়েল বুক হাউস এর ক্যাশ থেকে টাকা চুরি করার সময় সিসিটিভি ফুটেজ দেখে তাকে ধরা হয়। জানা গেছে শিশির দোয়েল বুক হাউজের কর্ণধার আজিজুল ইসলামের ছেলেকে ২ বছর যাবত প্রাইভেট পড়ে আসছেন। সকালে প্রাইভেট পড়াতে এসে ক্যাশ থেকে আগেয় টাকা নিয়ে পড়াতে বসেন। এদিকে প্রায়ই ক্যাশ থেকে টাকা গায়েব হওয়ার কারণে দোকান মালিকের সন্দেহ হয়।

পরে সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হন। চোর আর কেউ নয়। তারই সন্তানের গৃহ শিক্ষক। অন্যান্য দিনের মতোই শিশির এসে প্রথম ক্যাশ থেকে টাকা নিয়ে প্রাইভেট পড়াতে বসেন। এসময় দোকান মালিক এসে সিসিটিভি ফুটেজ দেখে তাকে আটক করে পিটুনি দেন। খবর দেয়া হয় তার পরিবারের সদস্যদের। পরিবারের সদস্যরা এসে মুসুলেকা দিয়ে তাকে জিম্মায় নিয়ে নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD