1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।   

  • প্রকাশিতঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া এবং দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়ার কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হবে কাঙ্ক্ষিত ভোট গ্রহণ। এই নির্বাচনকে ঘিরে পুরো জেলায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে বিভিন্ন উপজেলার ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। ব্যালট বক্সসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম এলাকার কেন্দ্র গুলোতে সরঞ্জাম পৌঁছাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত দুই দিনে সংশ্লিষ্ট আসনগুলোর উপজেলা পর্যায়ে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এসব উপকরণ নির্ধারিত কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়। ভোট গ্রহণ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে সরঞ্জাম হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

রাজশাহীর ছয়টি আসনে মোট ১৬ হাজার ১১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশ ৩ হাজার ৯৮২ জন, বিজিবি ৭৬০ জন, র‌্যাব ১৪৭ জন, সেনাবাহিনী ১ হাজার ১১০ জন এবং আনসার সদস্য ১০ হাজার ১১৪ জন রয়েছেন।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জিয়াউল হক খান বলেন, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ অন্যান্য বাহিনী সক্রিয়ভাবে মাঠে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, সীমান্তবর্তী তিনটি উপজেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন থাকবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৭৭৮টি। ভোটার সংখ্যা ২২ লাখ ৯১ হাজার ২০১ জন। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন প্রার্থী। এবিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানান,এবার সুষ্ঠু নির্বাচনে ১ হাজার ১১০ জন সেনা সদস্য, বিজিবি সদস্য ৭৫০ জন, মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ৬৫ জন, জেলা পুলিশের ১ হাজার ৯১৭ জন,১৪৭ র‍্যাব সদস্যসহ ১০ হাজার ১১৪ আনসার সদস্য বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD