1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

তারেক রহমান ঢাকার বাহিরে প্রথম সফরে টাঙ্গাইল ভাসানীর কবর জিয়ারত করবেন, টাঙ্গাইলে ব্যাপক প্রস্তুতি।

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার: রিমন হোসেনঃ

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ঢাকার বাইরে সফরে যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি সড়ক পথে যাত্রা করে তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন। সেখানে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত এবং দোয়া মাহফিলে অংশ নেবেন।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানায়, রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকার বাসভবন থেকে যাত্রা শুরু করবেন তারেক রহমান। দুপুর আনুমানিক ১টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন। ভাসানীর কবর জিয়ারত শেষে সেখানে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

এ সময় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

ঢাকার বাইরে তারেক রহমানের এটি প্রথম কর্মসূচি হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁর আগমন উপলক্ষে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানাবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD