1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত।

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পঠিত

 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত।
নড়াইল সদর উপজেলায় যশোর-কালনা মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক অন্তু শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার যশোর-কালনা মহাসড়কের বুড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অন্তু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা গ্রামের শহিদ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা নিহতের ছোট ভাই জানান, অন্তু শেখ নামে ওই যুবক নিজ বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা থেকে শুক্রবার সকালে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া পশুর হাটে গরু কেনা-বেচা করতে যান। গরু কেনা-বেচা শেষে এদিন বিকেলে মোটরসাইকেল যোগে মাইজপাড়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্যে যশোর-কালনা মহাসড়কের বুড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান এর সাথে অন্তুর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঢাকা মেইলকে বলেন, কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়া হয়। কাভার্ডভ্যানটি জব্দ হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD